Home Community UK বৃহত্তর চট্টগ্রাম এসোসিয়েশন (ইউকে) এর আহবায়ক কমিটি গঠন

বৃহত্তর চট্টগ্রাম এসোসিয়েশন (ইউকে) এর আহবায়ক কমিটি গঠন

89
0

কমিউনিটি সংবাদ: ব্রিটেনে বসবাসরত চট্টগ্রামবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার  প্রত্যয় ব্যক্ত করে বৃহত্তর চট্টগ্রাম এসোসিয়েশন (ইউকে) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে ।

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ।

সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা হলেন – আহবায়ক – ব্যারিষ্টার মনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক – শওকত মাহমুদ  টিপু ও সেলিমুল হক, কোষাধ্যক্ষ – মীর রাশেদ আহমেদ । সদস্য  – ব্যারিষ্টার শাহজাহান, সৈয়দ ফিরোজ গনি, নাদির চৌধুরী, মুনির আহমেদ, রাশেদ উদ্দিন আহমেদ,মোহাম্মদ কায়ছার , আবু সাজ্জাদ, সওগাতুল আনোয়ার খান, সৈকত আচার্য, সুরনজিৎ গুপ্তা সহ আরো অনেকে ।

বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী এবং সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রামের উন্ন্য়নের জোয়ার ঘটাবেন। এ উপলক্ষে সর্বপ্রথম চট্টগ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরবর্তী মিটিং আগামী ২৪শে মে ২০১৩ , সন্ধ্যা ৭.৩০ মিনিটে এসোসিশনের কার্যলয় ১১৩, নিউরোড (১ম তলা) লন্ডন, ই১ ১এইচজে তে অনুষ্ঠিত হবে।

সম্মিলিত ভাবে চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখতে এবং সদস্য হওয়ার জন্য আহবান জানিয়ে চট্টগ্রাম বাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয় ।

বিস্তারিত যোগাযোগ : টিপু – ০৭৯৪৭৮০০১৫৬, মনোয়ার – ০৭৯৩২৬১২৬৬৭, ফিরোজ  – ০৭৯৬১৪২৫৩৫৮, সেলিম – ০৭৯৫৬৯৮৬৫৫৬, রাশেদ –  ০৭৭৬৮৪৪৮৬৬৩ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here