Home 1stpage ফরাসি সৈনিকের ওপর হামলার দায়ে অভিযুক্ত গ্রেফতার!

ফরাসি সৈনিকের ওপর হামলার দায়ে অভিযুক্ত গ্রেফতার!

85
0

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি সৈনিকের ওপর হামলার দায়ে অভিযুক্ত ২২ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। তাকে একজন ফরাসি সৈনিককে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করার প্রচেষ্টা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়।

ফরাসি পুলিশ শনিবার লা ডিফেন্স থেকে গ্রেফতার করে ২২ বছর বয়সী এই তরুণকে গ্রেফতার করে। কেসটির তদন্তকারীরা জানান, ফরাসি সৈনিকের ওপর হামলাকারী ও অভিযুক্ত লোকটি একজন ‘মৌলবাদী মুসলিম’।

এর আগে জানা যায় যে,  হামলাকারী, ২৩ বছর বয়সী সৈনিককে অতর্কিত হামলার মাধ্যমে তাকে ছুরিকাঘাত করে এবং তারপর একটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়।

তদন্ত উৎস থেকে সোমবার জানা যায় যে,  সন্দেহভাজন ব্যাক্তিকে হামলার কয়েক মিনিট পূর্বে ভিডিওতে প্রার্থনা করতে দেখা গেছে এবং হামলার পর ঐ স্থানের কাছেই একটি প্লাস্টিকের ব্যাগে একটি বোতল, একটি ছুরি ও কিছু জঞ্জাল পাওয়া যায়।

সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলার শিকার ফরাসি সৈনিক, Cordiez এদিকে সোমবার সকালে একটি সামরিক হাসপাতাল থেকে মুক্তি পান এবং এখন তিনি তার ইউনিটে পুনরায় যোগদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here