Home Community France ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

81
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ২১ জুলাই প্যারিসের  রয়েল ক্যাফে রেস্টুরেন্টে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি শাহআলমের সভাপতিত্বে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারন সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সিনিয়র স হ সাধারন সম্পাদক  মফিজ আলী।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সোনাম উদ্দীন খালিক,এম এ কাশেম,শরীফ আল মোমিন,শহীদুল আলম মানিক,টি এম রেজা,আকরাম খান সহ কমিউনিটির শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ ,ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ।

 ইফতার মাহফিলে বক্তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশী ব্যবসায়ী সমাজ সম্পুর্ন  ঐক্য বদ্ধ ভাবে দীর্ঘদিন থেকে কমিউনিটিকে শক্তিশালী করার চেষ্টা করছে।সমবায় পদ্ধতিতে ব্যবসা পরিচালনার মাধ্যমে একদিকে নিজেদের অবস্থানকে শক্তিশালী করা অন্যদিকে নবাগতদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ব্যবসাতে সম্পৃক্ত করে সমাজ বিপ্লবে বিশেষ অবদান রাখছে ফ্রান্স বাংলাদেশ  বিজনেস ফোরাম।

শুভেচ্ছা বক্তব্যে মফিজ আলী বলেন, আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ফলে ফ্রান্সে বাংলাদেশীদের বড় ধরনের কর্মসংস্হান সৃষ্টি হচ্ছে যা আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত ইতিবাচক এবং সম্ভাবনার।বিজনেস ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক ইফতার মাহফিলে উপস্থিত সকল অতিথীবৃন্দকে  শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বিজনেস ফোরামের সকল কর্মকান্ডে সহযোগিতার আহবান জানান।

 ইফতার মাহফিলে রমাজানের তাৎপর্য ও গুরুত্বের উপর আলোকপাত করে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোহাইল আহমদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here