Home 1stpage শেখ হাসিনা ও খালেদা জিয়া ঈদ শুভেচ্ছাবিনিময় করেছেন

শেখ হাসিনা ও খালেদা জিয়া ঈদ শুভেচ্ছাবিনিময় করেছেন

89
0

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ সোমবার ঈদ কার্ড দিয়ে পরস্পর শুভেচ্ছাবিনিময় করেছেন।

বিরোধী দল বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুর ১২টার দিকে ঈদ কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল কর্মকর্তা শেখ আকতার হোসেন জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে যান। সেখানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রটোকল কর্মকর্তা সুরত-উজ-জামান এটি গ্রহণ করেন।

শায়রুল কবির খান আরও জানান, বেলা একটার দিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে ঈদ শুভেচ্ছার কার্ড তাঁর প্রটোকল কর্মকর্তা সুরত-উজ-জামান সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here