কমিউনিটি সংবাদ: বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার যুদ্ধাপরাদীদের পক্ষ নেয়া, দেশ দ্রোহী বক্তব্য সহ সকল রাজাকারদের রক্ষার জন্য বাংলাদেশে হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে ফ্রান্স আওয়ামীলীগ ।
রবি বার সন্ধ্যা ৬ টায় প্যারিসের একটি স্থানীয় হোটেলে নাজিম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্ত্বে রানা চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন এবি এম শাহাজান, নূরুল চৌধুরী, সোহরাব মৃধা, শেখ শাহাজান সারু, সাইফুল ইসলাম খান, সরকার মিজানুর রহমান, এমদাদুল হক স্বপন, আঃ হালিম মোল্লাহ সহ আরো অনেকে।
বক্তারা বলেন বি এন পি এবং জামাত এই দেশটা পাকিস্তান বানাতে চায় তাই পাকিস্তানী কায়দায় এদেশের প্রশাসনের উপর আক্রমন চালাচ্ছে। তারা বি এন পি এবং জামাতের ডাকা এই হরতাল বর্জনের জন্য বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান।




