Home 1stpage চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনাল-স্পেন বনাম জার্মানি

চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনাল-স্পেন বনাম জার্মানি

233
0

স্পোর্টস ডেস্ক: এবারের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল অল স্পেন বা অল জামৃানও হতে পারে। আবার হতে পারে স্পেন-জার্মান। কারণ দুটি সেমিফাইনালই হচ্ছে স্পেন বনাম জার্মানি। একটি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের আর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ।  আজ কিছুক্ষণ আগে সুইজারল্যাণ্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রতে নির্ধারিত হয় সেমিফাইনালে কোন দল কার সঙ্গে খেলবে। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪শে এপ্রিল। আর দ্বিতীয় লেগ হবে ৩০শে এপ্রিল ও ১লা মে। ওদিকে ইউরোপা লীগের সেমিফাইনালে চেলসি খেলবে সুইস দল বাসেলের বিরুদ্ধে। আর তুর্কি ক্লাব ফেনারবাখ খেলবে পর্তগিজ দল বেনফিকার সঙ্গে। ইউরোপা লীগের সেমিফাইনালের প্রথম লেগ হবে ২৫শে এপ্রিল আর দ্বিতীয় লেগ হবে ২রা মে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here