Home 1stpage কান উৎসবের লালগালিচায় নতুন অ্যাশ

কান উৎসবের লালগালিচায় নতুন অ্যাশ

87
0

 ইউরো সংবাদ: গত বছর কান চলচ্চিত্র উৎসবে তুমুল সমালোচনা সহ্য করেছিলেন। এবার সেই সমালোচকদের মুখে ছাই দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই চিরচেনা রূপে আবির্ভূত কান উৎসবের লালগালিচায়। মেদ তো ঝরিয়েছেন বটেই, পোশাক ও মেকআপেও ছিল তাঁর রুচির প্রকাশ। রেড কার্পেটে পরনে ছিল কালো রঙের গাউন। সাক্ষাৎকার দেওয়ার সময় পরেছিলেন সাদা শার্ট ও কালো মারমেইড স্কার্ট। এ ছাড়া ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তিতে আয়োজিত বোম্বে টকিজ ছবির গালা নাইটেও এসেছিলেন এই তারকা। তখন পরেছিলেন সব্যসাচীর নকশা করা কালো ও সোনালি রঙের লেহেঙ্গা শাড়ি। মোট কথা, ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়েই অ্যাশভক্তরা সেই পুরোনো চেহারাতেই প্রিয় তারকাকে খুঁজে পেলেন যেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here