Home 1stpage আত্মহত্যা করলেন বলিউড তারকা জিয়া খান!!!

আত্মহত্যা করলেন বলিউড তারকা জিয়া খান!!!

77
0

ইউরোবিডি২৪নিউজঃ বলিউড তারকা জিয়া খান আত্মহত্যা করেছেন। সোমবার রাতে মুম্বাইয়ের জুহু আবাসিক এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সোমবার আনুমানিক রাত ১১টার দিকে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ। তবে তিনি মৃত্যুর আগে কিছু লিখে রেখে যাননি।

জিয়া খান ব্যক্তিগত জীবনে হতাশায় ভুগছিলেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

মে মাসের ২৪ তারিখে তিনি তার টুইটারে সর্বশেষ টুইট করেন। শেষবার তিনি টুইটারে লিখেছিলেন, দুঃখিত, আমি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি। টুইটার থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি।

জিয়া খানের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। পরে তিনি অভিনয়ে ক্যারিয়ার তৈরির লক্ষ্যে ভারতে চলে আসেন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী নাফিসা নামেও পরিচিত।

জিয়া খান অভিতাভ বচ্চনের সঙ্গে রাম গোপাল ভার্মার ‘নিঃশব্দ’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে আলোচনায় আসেন। আমির খানের সঙ্গে ‘গজনি’ ও অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল’ চলচ্চিত্রে অভিনয় তার ক্যারিয়ারে মাইলফলক যোগ করে।

এদিকে, জিয়া খানের মৃত্যুতে বলিউড অঙ্গণের অনেকেই শোক প্রকাশ করেছেন।
অমিতাভ বচ্চন তার টুইটারে লিখেছেন, “কি..!!! জিয়া খান??? কি হয়েছিলো? এটা কি সত্যি? অবিশ্বাস্য!!!

শহিদ কাপুর তার টুইটারে লিখেছেন, জিয়া খানের মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়েছি। তার আত্মার শান্তি হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here