Home Community UK লন্ডনে দাঙ্গাবাজদের হামলায় বাংলাদেশী তরুণ নিহত

লন্ডনে দাঙ্গাবাজদের হামলায় বাংলাদেশী তরুণ নিহত

83
0

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: লন্ডনে দাঙ্গাবাজদের হামলায় আজমল আলম নামের এক বাংলাদেশী তরুণ নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে ইস্ট লন্ডনের পপলারে এ ঘটনা ঘটে।

বিবিসির সংবাদে বলা হয়, ছুরিকাঘাতে নিহত আজমল আলমের বয়স ১৬ বছর। বেড়ানোর সময় রাত সাড়ে ৯টার দিকে পপলারের স্পে স্ট্রিটে একদল দাঙ্গাবাজের হামলার মুখে পড়েন আজমলসহ কয়েকজন বাংলাদেশী। এর মধ্যে ছুরিকাঘাত করা হয় আজমল এবং তারে সঙ্গী আরেক তরুণকে। দুজনকে হাসপাতালে নেয়ার পর আজমলের মৃত্যু হয়।

কোনো ধরনের উস্কানি ছাড়াই আজমলদের ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক যুবককে পুলিশ আটক করেছে বলে বিবিসি জানিয়েছে।

আজমল পূর্ব লন্ডনের ল্যাংডন পার্ক স্কুলে জিসিএসই পরীক্ষার্থী ছিল।

ওই স্কুলের প্রধানশিক্ষক ক্রিস ডুনে বলেন, “আজমল আমাদের সেরা ছাত্রদের একজন। সে ছিল অসাধারণ, পরিশ্রমী ও চিন্তাশীল।”

যেখানে আজমলের ওপর হামলা হয়েছে, সে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ এবং তদন্ত চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আজমলের মৃত্যুর খবর শুনেই ঘটনাস্থলে যান টাওয়ার হ্যামলেটের সাবেক মেয়র বাংলাদেশী দরস উল্লাহ। তিনি বলেন, প্রতিশ্রুতিশীল একটি তরুণের এই ধরনের মৃত্যু দেখতে হল।
“ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে আজমলকে মারা যেতে হয়েছে,” বলেন তিনি।
বেদনাদায়ক এই ঘটনায় আজমলের পরিবার ভেঙে পড়েছে বলে দরস উল্লাহ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here