Home 1stpage দ্বিতীয় বারের মত ঘর ভাঙল অপি করিমের

দ্বিতীয় বারের মত ঘর ভাঙল অপি করিমের

81
0
দ্বিতীয় স্বামী উজ্জ্বলের সাথে অপি

ইউরোবিডি২৪নিউজঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী অপি করিমের দ্বিতীয় বারের মত ডিভোর্সের সংবাদে হয়ত সচকিত হবেন অনেকেই। তবে, দুঃখজনক হলেও সত্যি গত মে মাসে অপি করিমের দ্বিতীয় স্বামী  নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে তার ডিভোর্স সম্পন্ন হয়। তবে বিষয়টি অপ্রকাশিত ছিল এতদিন।

উজ্জ্বল ও অপির কাছের বন্ধু-বান্ধব এবং দুজনের পরিবার এ বিষয়ে জানলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। মিডিয়া কর্মীদের অনেকে এ বিষয়টি জানলেও তারা চুপ ছিলেন।

কিন্তু একটি জনপ্রিয় অনলাইন নিউজ পত্রিকার অনুসন্ধানে এটি বের হয়ে আসে।

ডিভোর্সের ব্যাপারে জিজ্ঞেস করা হলে ব্যাপারটি এড়িয়ে যান অপি করিম এবং তার পরিবার। তবে, অপি করিমের প্রাক্তন স্বামী উজ্জ্বল এটি স্বীকার করেছেন এবং তিনি আরও বলেন, তিনি চান না ব্যাপারটি জানাজানি হোক।

২০১১ সালের ২ সেপ্টেম্বর দ্বিতীয় বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপি করিম।  এর আগে ২০০৭ সালের ২৭ অক্টোবর জাপান প্রবাসী আসির আহমেদকে বিয়ে করেছিলেন অপি। কিন্তু বছর না ঘুরতেই সেই সংসারও ভাঙ্গে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here