করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮০১৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮...
বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কর্মী নেবে গ্রিস
কৃষি খাতে কাজের জন্য বাংলাদেশ থেকে মৌসুমি কর্মী (সিজনাল ওয়ার্কার) নেবে গ্রিস। এতে করে প্রতিবছর ৪ হাজার বাংলাদেশি কাজের সুযোগ পাবেন ইউরোপের এই দেশটিতে। একই সঙ্গে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। এজন্য কাগজপত্র তৈরির ফি ছাড়া আর কোনো টাকা খরচ হবে না। এ লক্ষ্যে বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।রাজধানীর কাকরাইলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং গ্রিসের পক্ষে দেশটির মিনিস্টার অব মাইগ্রেশন অ্যাণ্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য গ্রিসে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো।অনুষ্ঠানে জানানো হয়, কর্মীদেরকে ৫ বছর মেয়াদি অস্থায়ীভাবে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দেওয়া হবে। চুক্তির আওতায় কৃষি খাতে ‘মৌসুমি কর্মী‘ নেওয়া হবে। পরবর্তীতে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বাড়াবে। ৫ বছরের মেয়াদ শেষে তাদের বাংলাদেশে ফেরত আসতে হবে। তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবেন। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, অসুস্থতাজনিত ইনস্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে।এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত এটিই প্রথম সমঝোতা স্মারক। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীরা নিরাপদে গ্রিসে বৈধভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকর্তার খরচে গ্রিসে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এক্ষেত্রে আগ্রহী কেউ যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশে অসংক্রামক রোগে মারা যায় ৬৭ শতাংশ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের প্রায় ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে সংক্রামক ব্যাধি অনেক বেশি ছিল। স্বাস্থ্যসেবার উন্নয়নের আমাদের দেশে বর্তমানে সংক্রামক ব্যাধি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। করোনা এমন একটি ব্যাধি যা পুরো বিশ্বকে সংক্রমিত করেছে, বাংলাদেশেও সংক্রমিত হয়েছে। করোনায় কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগ সারা পৃথিবীতেই বাড়ছে, বাংলাদেশের অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, জীবনযাত্রার পাশাপাশি এই সমস্ত রোগও বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ অন্যতম। বাংলাদেশের ৬৭ শতাংশ মানুষ নন কমিউনিকেবল ডিজিজে (অসংক্রামক রোগ) মারা যান। যার মধ্যে ক্যান্সার অন্যতম।’
ঘোমটা হিজাব জিন্স পরার সিদ্ধান্ত নারীর অধিকার: প্রিয়াঙ্কা
ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার ঘটনা নিয়ে কথা বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন তিনি।টুইটে তিনি গতকাল বলেন, ‘বিকিনি হোক, ঘোমটা হোক, জিন্স হোক বা হিজাব হোক- তিনি কী পরতে চান, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে নারীর। এই অধিকার ভারতীয় সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সুতরাং নারীদের হয়রানি বন্ধ করুন।’ সূত্র : এনডিটিভি।সম্প্রতি কর্ণাটক রাজ্যের উদুপি জেলার একটি সরকারি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধি জারি করে। এতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। তবে তার রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই। এই নিয়মের প্রতিবাদ জানায় মুসলমান ছাত্রীরা। তারা বলে, এত দিন ধরে লেখাপড়ার মাঝে হিজাব কোনো সমস্যা সৃষ্টি করেনি। প্রতিবন্ধকতাও নয়। আচমকাই এই বিধিনিষেধ। এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যত্রও। রাজ্যের কোথাও হিজাবের বিরুদ্ধে হিন্দু শিক্ষার্থীদের একাংশকে গেরুয়া চাদর ও ওড়না পরতে দেখা যায়। দুই ধর্মের শিক্ষার্থীদের মধ্যে বচসাও হয় কোথাও কোথাও। কর্ণাটকে হিজাব-বিতর্কের জেরে রাজ্যের সব স্কুল-কলেজ তিন দিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই স্বয়ং। হিজাব পরা নিয়ে কর্ণাটকের একটি ঘটনা গত মঙ্গলবার সামনে এলে তা ভারতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক মুসলিম ছাত্রী বোরকা ও হিজাব পরে স্কুটি চালিয়ে তার শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতেই হেনস্তার মুখে পড়ে। তার উদ্দেশে একদল উন্মত্ত তরুণ জাফরান স্কার্ফ নেড়ে ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করছে। তারা তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি এই বিপজ্জনক পরিস্থিতি থেকে দূরে সরে যেতে যেতে ‘আল্লাহু আকবর’ বলে পাল্টা জবাব দেয়। পরে মেয়েটিকে কর্তৃপক্ষ নিরাপদে সরিয়ে নেয়। এরপর হিজাব-বিতর্কের অবসানে কিছু মুসলমান ছাত্রী কর্ণাটক হাই কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি চলছে।প্রসঙ্গত, আজ শুরু হতে যাওয়া উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের অন্যতম প্রধান ইস্যু নারী অধিকার। নারীর ক্ষমতায়ন। এই নির্বাচনে কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রচারে কংগ্রেস অঙ্গীকার করে, নির্বাচনে তাদের প্রার্থীর ৪০ শতাংশ হবেন নারী। নির্বাচিত হলে মেয়েদের জন্য বিনামূল্যে স্মার্টফোন ও টু-হুইলার দেওয়া হবে।
সবাই মিলে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখুন: প্রধানমন্ত্রী
উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমিতে আয়োজিত এ সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।দেশকে এগিয়ে নিতে ‘সকলে সম্মিলিতভাবে কাজ করবে’ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলে প্রচেষ্টা চালাবেন সেটাই আমি আশা করি।’দেশের উন্নয়ন অব্যহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ শান্তির দেশ। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারের উন্নয়ন। প্রতিটি পরিবার সচ্ছ্বলভাবে জীবন যাপন করুক, সুন্দরভাবে বাঁচুক- সেটাই আমরা চাই। সেজন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্তভাবে প্রয়োজন।’ দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে বলেন তিনি।সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং কার্যাক্রমের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, আমাদের শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি- ডেল্টা প্ল্যান ২১০০।’
বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে সার্চ কমিটি
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে মতামত নিতে ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) সভায় বসছে অনুসন্ধান (সার্চ) কমিটি।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এরই মধ্যে তালিকা করে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সার্চ কমিটির সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি
স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনের বার্সেলোনায় বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী মিনহাজুল ইসলাম মুক্তা (৩১) তার স্ত্রী মুনিরা খানম মুন্নীর (২৫)...
ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা নূর মােহাম্মদের ইন্তেকাল।
সরকারি মাদরাসা - ই - আলিয়া , ঢাকার সাবেক অধ্যক্ষ , ফেনীর কৃতি সন্তান প্রফেসর মাওলানা নূর মােহাম্মদ ( ৮০ ) করােনা...
ফ্রান্সে বাংলাদেশী নারীহত্যাঃ ৩২ বছর বয়সী পারিবারিক পরিচিত লোকটির বিরুদ্ধে অভিযোগ গঠন।
স্থানীয় ম্যানস এর পাবলিক প্রসিকিউটর কার্যালয় ৭ আগস্ট ২০২১ শনিবার নিশ্চিত করেছে যে, গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে...
ফ্রান্সে বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ
স্বাস্থ্য ডেস্কঃ ৯ আগস্ট থেকে অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ। বারে বা রেস্তোরাঁয় ঢুকতে লাগবে এটি।...





