Home 1stpage না, গুঞ্জন নয়। সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসলেন মোনালিসা!

না, গুঞ্জন নয়। সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসলেন মোনালিসা!

88
0

বিনোদন: বছরখানেক আগে মোনালিসার সঙ্গে জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিবের প্রেম-বিয়ের জোর গুঞ্জন উঠেছিল। এরপর হুট করে হাবিব বিয়ে করার পর সেই গুঞ্জন ধামাচাপা পড়ে।  না, এবার কোনো গুঞ্জন নয়। সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসলেন মোনালিসা!

অভিনয় করতে এসে কতবার যে বউ সাজতে হয়েছে, তার কোনো হিসাব নেই মোনালিসার কাছে। তবে গত বুধবার সত্যি সত্যি বউ সেজেছেন তিনি। নতুন জীবনে যাত্রা শুরু হল তাঁর। গত ১২.১২.১২ তারিখে মোনালিসার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগের দিন মঙ্গলবার দুপুরে আকদ অনুষ্ঠিত হয়। উত্তরায় মোনালিসার বাসায় ঘরোয়াভাবে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। আর এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবীর। তাঁর সঙ্গে মোনালিসার বাগদান হয় এ বছরের ১৭ জুন, নিউইয়র্কে। সে সময়ই মোনালিসা ঘোষণা দিয়েছিলেন চলতি বছরেই একটি সুন্দর দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। মোনালিসা তার প্রতিশ্রুতি রাখতে গিয়েই ম্যাজিক ডে ‘১২-১২-১২’-তে বিয়ে সম্পন্ন করেন।

মোনালিসা বলেন,” ১২-১২-১২ তারিখটি আমাদের সবার জীবনের জন্য এক অন্যরকম দিন। তারিখটি অনেক সুন্দর এবং বছরের পর বছর ঘুরে এলেও এই সুন্দর তারিখের দিনটি আর কোনদিনই আসবে না। সেই ভাবনা থেকেই এমন চমৎকার তারিখের এই দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছি।” মোনালিসার বর ফাইয়াজ শরীফ ফাসবীর কলাম্বিয়া ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে পিএইচডি করছেন। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাজধানীর একটি ক্লাবে।

আকদের আগে মোনালিসা বলেন, ‘নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ১৪ই ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে মোনালিসার বৌভাত সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here