
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে । এ পর্বে বিশিষ্ট অধ্যাপক ও ভাষা বিশারদগণ ভাষা বিষয়ক বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্ব (প্রশ্নোত্তর পর্ব) অনুষ্ঠিত হয় সকাল ১১.৪৫ মিনিটে। এ পর্বে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের করা প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে উপস্থিত ইউনেস্কোর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ।”ইউনেস্কোর ওয়েব সাইটে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস সংযোজন করার কোন পরিকল্পনা ইউনেস্কোর আছে কিনা?”- ইউরোবিডির সম্পাদক ইমরান মাহমুদের এই লিখিত প্রশ্নের জবাবে বাংলাদেশের রাষ্ট্র দূত এম শহিদুল ইসলাম জানান এ বিষয়ে ইউনেস্কোর সাথে আলোচনা চলছে।
অবশেষে, বাংলাদেশী মুখরোচক ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।