Home Community France মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফেনী সমিতির আলোচনা সভা

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফেনী সমিতির আলোচনা সভা

77
0

কমিউনিটি সংবাদ: মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফেনী সমিতি ফ্রান্স গত  ২৪ ফেব্রুয়ারী  সন্ধ্যা ৬টায় স্থানীয় পন্তির একটি হলে এক  আলোচনা সভা ও স্বরণ সভার আয়োজন করে। সমিতির সভাপতি আব্দুল্লা আল রাজ পিমুনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বৃহত্তর নোয়াখালী ফোরামের সভাপতি এম এ তাহের।

 সমিতির সাধারণ সম্পাদক খান মনির উল্যা সহ  এই সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দের সাথে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।বক্তারা ভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ফ্রান্সে প্রথম স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 

পাশাপাশি সমিতির নেতৃবৃন্দ  সমিতির বিভিন্ন উন্নয়ন মূলক কর্ম কান্ডের বর্ণনা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here