
অনুষ্ঠানে জানানো হয় রোম ৩রা মার্চ বিকেল ৫.৩০ মিনিটে অনুষ্টিতব্য রেমিটেন্স মেলায় বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত থাকবেন। এছাড়া ইতালীর বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানীর কর্মকর্তা এবং পরিচালকবৃন্দ উপস্থিত থেকে প্রবাসীদের সাথে এই আয়োজনে সম্পৃক্ত থাকবেন। রোমে অনুষ্ঠান শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনের ইতালী প্রতিনিধি রোম কম্যুনের কনসুলতা হোসনে আরো বেগম অনুষ্ঠান সফল করার জন্য মিডিয়াকর্মীদের সহযোগিতার আহবান জানান।
সাংবাদিকদের মধ্যে দৈনিক প্রবাসে প্রতিদিন সম্পাদক তৈৗফিক ইসতেসফার, দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক শহীদ, দৈনিক প্রথম সকাল সম্পাদক জামিল আহমেদ, দৈনিক সকালের কন্ঠ সম্পাদক বিটু মজুমদার, দৈনিক প্রবাসী প্রতিনিধি এবং মাসিক স্বাধীন বাংলা সম্পাদক রিয়াজ হোসেন, দৈনিক জন্মভুমি প্রতিনিধি মেহেদী হাসান বাবু, মাসিক স্বদেশ বিদেশ সম্পাদক এবং এনআরবিজাই সভাপতি ইকবাল হোসেন, মাসিক খোজ-খবর পত্রিকার প্রতিনিধি মারুফ তালুকদার, এনটিভি ইতালী প্রতিনিধি এবং বাংলা প্রেস ক্লাব ইতালীর সিনিয়র সহসভাপতি এ কে জামান, বাংলা টিভি ইতালী প্রতিনিধি এবং প্রেস ক্লাব ইতালীর সাধারন সম্পাদক শ্ওান আহমেদ, চ্যানেল আই প্রতিনিধি এবং এনআরবিজাই সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, চ্যানেল এস ইতালী প্রতিনিধি সায়েরা হোসেন রানী ও পিন্টু হোসেইন, চ্যানেল নাইন প্রতিনিধি নাজমুল এবং খান জয়নুল জয় ছাড়্ওা আরো অনেকে উপস্থিত ছিলেন।