কমিউনিটি সংবাদ: দেলোয়ার হোসেন সাইদীর ফাসির রায় হওয়ায় গত বৃহঃবার বিকালে মিষ্টি বিতরন করেছে ফ্রান্স আওয়ামীলীগ ।প্যারিসের গার দু নর্দে ক্যাফে বাংলা রেষ্টুরেন্টের সামনে প্রবাসী বাঙ্গালীদের মাঝে মিষ্টি বিতরন করা হয় ।
পরে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ,শহীদ মিনার ভাঙ্গা এবং মসজিদে আগুন দেয়া সহ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্য জনাব নাজিম আহাম্মেদ চৌধুরী ,ওয়াহেদ ভার তাহের, শহীদুল ইসলাম মানিক, আবুল কাশেম, রানা চৌধুরী, এমদাদুল হক স্বপন, মুজিবর রহমান, আকরাম হোসেন সহ আরো অনেকে।





