
এপ্রিলের শুরুতে, ফ্রান্সের সেনেট এই বিভেদজনক সমকামী বিবাহ বিলের সভাপতিত্ব করবেন। প্যারিস পুলিশ, প্রস্তাবিত এ আইনের বিরোধীদের ঐতিহাসিক Champs Élysées-এ মার্চ করার অধিকার প্রদান করতে অস্বীকার করেন যা মূলত নিরাপত্তার কারণে করা হয়েছে।
সমকামী বিবাহ আইন এমন একটি চুক্তি হিসেবে পরিগণিত হবে যেখানে একজন পুরুষ ও মহিলার মধ্যে বিয়ের চেয়ে একে দুজন মানুষের মধ্যে বিয়েকে প্রাধান্য দেয়া হবে। গত মাসে ফ্রান্স জাতীয় সংসদে এ বিলটি সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা অনুমোদিত হয় তবুও সমকামী বিবাহ বিরোধীগণ এর অগ্রগতি প্রতিরোধের আশা ছাড়েনি।
সমকামী বিবাহ বিরোধীগণ ২৪ মার্চ বিখ্যাত Champs Élysées-এ বিক্ষোভের আহবান জানায় কিন্তু প্যারিসের পুলিশ কোনভাবেই সেখানে অবস্থান নেয়াকে স্বীকৃতি দিচ্ছেনা কেননা এটি নিরাপত্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যেহেতু Champs Elysée প্রেসিডেন্ট প্রাসাদ সীমানায়।