
রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলাদ বলছেন, ফ্রান্স তার ইনটেলিজেন্স সমবেত করছে এ ধরনের আক্রমন প্রতিরোধের জন্য। এক বছর আগে এমনই একটি আক্রমন সংঘটিত হয় দেশের দক্ষিণে যখন একজন চরমপন্থী মুসলিম তিনটি স্কুল পড়ুয়া ইহুদি শিশু, একজন ইহুদি এবং তিনজন প্যারাশূট বাহিনীভুক্ত সৈনিকদের হত্যা করে।
তুলুস হামলার বার্ষিকীতে ওলাদ বলেন, যেহেতু ফ্রান্স একটি আইন পাশ করেছে যা বলে, ফরাসি নাগরিকদের আসামী বিদেশে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত হবে। এমনকি যদি তারা নিজেদের দেশে কোন ধরনের অপরাধ নাও করে থাকে তবুও সে রক্ষা পাবে না।
“তুলুসের শিশুরা শুধু এই কারণে হত্যার শিকার হয়েছিল কারণ তারা ইহুদি ”- জানান ওলাদ।
তুলুসের হত্যাকান্ডের পরপরই বন্দুকবাজ মো: মেরাহ্ (২৩), পুলিশের সাথে একটি বন্দুকযুদ্ধে নিহত হয়।