
সোমবার তার বোন জানায়, তার ভাই যে একজন ফরাসি নাগরিক এবং তার নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করে মার্চের শুরুতে ফরাসি বাহিনীর হাতে বন্দী হয়, সে একজন প্রাক্তন পুলিশ অফিসার।
তার নাম Djamel এবং ৩৭ বছর বয়সী আলজিয়ার্সে জন্মগ্রহন করা এই ফরাসি নাগরিক, ১৯৯০ সালের শেষে ফৌজি – পুলিশ বাহিনী, একটি জাতীয় পুলিশ বাহিনী যা ফরাসি সামরিক বাহিনীর অংশ, এতে যোগদান করেন।
কিন্তু যখন আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে তাঁর কর্মজীবনের শেষ হয় এবং তার বিবাহ ভেঙ্গে যায় তখন Djamel ধর্মীয় চরমপন্থার দিকে ধাবিত হয়।
উত্তর মালিতে ফরাসি নেতৃত্বাধীন অভিযানের সময় তাকে মার্চের শুরুতে বন্দী করা হয় যেন ঐসব যোদ্ধাদের হদিস পাওয়া যায় যারা দশ মাস ধরে সুবিশাল অর্ধ শুষ্ক অঞ্চল দখল করে রেখেছে।