রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গভবনে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন।
এরপর দরবার হলে রাখা রাষ্ট্রপতির কফিনে ফুল দেন তিনি।
পরে তিনি রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং বঙ্গভবনে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দরবার হলে উপস্থিত থাকলেও মুখোমুখী হননি দুই নেত্রী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, Memorable moments with Zillur Rahman মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।