Home 1stpage আল কায়েদা নেতা Abou Zeid-এর মৃত্যু নিশ্চিত করেছে ফ্রান্স

আল কায়েদা নেতা Abou Zeid-এর মৃত্যু নিশ্চিত করেছে ফ্রান্স

93
0

ইউরোবিডি নিউজঃ আল কায়েদা নেতা Abou Zeid-এর মৃত্যু নিশ্চিত করেছে ফ্রান্স।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ শনিবার নিশ্চিত করেন যে,  Abdel hamid Abou Zeid যিনি আল কায়েদার উত্তর আফ্রিকা শাখার শীর্ষ নেতা, একটি ফরাসি উত্তর মালি সামরিক অপারেশনের শেষদিকে গত মাসে নিহত হয়েছিলেন। কিন্তু ডিএনএ টেস্টের আগ পর্যন্ত তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি।এখন, ডিএনএ টেস্টের পর নিশ্চিত করা হল Abou Zeid-এর  মৃত্যু।
শনিবার এক বিবৃতিতে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ নিশ্চিত করেছেন যে,  Abou Zeid এর মৃত্যু “উত্তর মালি Ifoghas পর্বতমালার মধ্যে যুদ্ধকালীন সময়ে ফেব্রুয়ারী শেষে ফরাসি সামরিক অপারেশনে ঘটেছে।”
ফরাসি প্রেসিডেন্ট শনিবার তার  বিবৃতিতে বলেন,  “AQIM-এর  প্রধান রাজনৈতিক নেতাদের মৃত্যু সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি মাইলস্টোন।”
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here