Home 1stpage ফ্রান্সে লটারিতে জিতে এক ব্যাক্তি হাজার কোটি টাকার মালিক

ফ্রান্সে লটারিতে জিতে এক ব্যাক্তি হাজার কোটি টাকার মালিক

80
0

   ইউরো সংবাদ: –

শিকে ছিঁড়েছে তো ছিঁড়েছে, লটারি জিতে এক লাফে হাজার কোটি টাকার বেশি অর্থের মালিক বনে গেছেন ফ্রান্সের এক ব্যক্তি। গতকাল শুক্রবার এই লটারির ফল ঘোষণা করা হয় বলে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়।
ভাগ্যবান ওই ব্যক্তির নাম প্রকাশ না করে খবরে জানানো হয়, লটারিতে জয়ী হয়ে বাংলাদেশি মুদ্রায় তিনি এক হাজার ২৯৬ কোটি ৬২ লাখ টাকা (১৩ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৭৪৪ ইউরো) পেয়েছেন।
ওই ব্যক্তি নিয়মিত লটারির কুপন কিনে ভাগ্য পরীক্ষা করতেন। গত শুক্রবার লটারির ফল ঘোষণার সময় বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here