
বিবিসির খবরে বলা হয়, আগুন লাগার সময় ওই পাঁচ সন্তানের বাবা বাড়িতে ছিলেন। তিনি একতলা থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান।
দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে ‘দুর্ঘটনাবশত’ আগুন লাগে।
দমকল বাহিনী যখন ওই বাড়িতে পৌছায় তখন আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে তারা বাড়ির ভেতর প্রবেশ বরতে পারে নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার প্যারিসের উপকন্ঠে আগুনে তিনজন নিহত ও তের জন আহত হয়েছিল।