
সরকারি বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলা রোববার একটি প্রশান্ত দিন অতিবাহিত করেছেন। চিকিৎসকেরা তাঁর পরিপূর্ণ যত্ন নিচ্ছেন। সাবেক প্রেসিডেন্টের চিকিৎসা কার্যক্রমে সরকার সন্তুষ্ট।
দক্ষিণ আফ্রিকাকে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনমুক্ত করে গণতন্ত্রে উত্তরণে স্মরণীয় ভূমিকার জন্য ম্যান্ডেলা দেশে-বিদেশে বিপুল শ্রদ্ধা অর্জন করেছেন। তাঁর সুস্থতা কামনায় দক্ষিণ আফ্রিকাজুড়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এএফপি।