Home Community France বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংহতি পরিষদ, ফ্রান্স শাখার স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংহতি পরিষদ, ফ্রান্স শাখার স্বাধীনতা দিবস উদযাপন

74
0

কমিউনিটি সংবাদ:

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্স

বাংলাদেশ মুক্তিযুদ্ধা  সংহতি পরিষদ, ফ্রান্স শাখা মহান মুক্তিযুদ্ধের ৪২ তম বার্ষিকী উপলক্ষে  এক চিত্রাঙ্গন প্রতিযুগিতা, আলোচনা অনুষ্ঠান এবং সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, সংগঠনের সাধারন সম্পাদক জাফর শাহ ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা অনোয়ার এর পরিচালনায় সংগঠনের সভাপতি মিয়া জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ফ্রান্স এ নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেন্ট দিনিসের কনসাই জেনারেল স্টিপেন ট্রসেল, মেরীর এডজয়েন্ট চার্জ ইগোর হেনরি মরে,  ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহাম্মেদ সেলিম, সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি এম এ কাশেম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষষদের সহ সভাপতি কামরূল হাসান বকুল সহ কমিউনিটির  বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুগ্ম সাধারন সম্পাদক আমিন খান হাজারী নবনির্বাচিত কমিটিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন। আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় এবং স্বরলিপি শিল্প গোষ্ঠীর পরিবেশনায়  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here