
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান মৃত শিশু দু’টির পরিবারের বরাত দিয়ে জানান, সকালে বাসার সামনে খেলতে খেলতে রাকিব ও শাকিব পাশের খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন খালের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।