Home 1stpage পহেলা বৈশাখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজরী ও দিনার

পহেলা বৈশাখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজরী ও দিনার

58
0

বিনোদন: পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত পহেলা বৈশাখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ এবং অভিনেতা ইন্তেখাব আলম দিনার। উভয় পবিবারের সম্মতিতেই ১৪ এপ্রিল রাত ৯টা ২০ মিনিটে ঢাকার ধানমন্ডির সান্তুর রেস্তোরায় দিনার ও বিজরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কোনো মিডিয়াকর্মীর উপস্থিতি ছাড়াই দুই পক্ষের একান্ত কাছের মানুষদের সমন্বয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ বিষয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘মূলত দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করেই উভয় পরিবারের অভিভাবকেরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।’
দিনার আরো বলেন, ‘বিজরীকে আমি খুব কাছে থেকে দেখেছি, বুঝেছি। আমাকে অনেক ভালো বোঝে। আমার জীবনসঙ্গী হিসেবে তাকে পেয়ে সত্যিই আমি আনন্দিত। সেসঙ্গে আমি সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারি।’ বিজরী বলেন, ‘দিনার খুব সুন্দর মনের একজন মানুষ। খুব সাধারণ জীবন যাপন তার পছন্দ। এ কারণেই তার প্রতি আমার দুর্বলতা বিশেষ ভালো লাগা তৈরি হয়। সবার কাছে দোয়া চাই আমরা যেন ভালো থাকতে পারি।’
জানা গেছে, এদিকে বিয়ে শেষে দিনার তার নববধূকে নিয়ে তার উত্তরাস্থ বাসায় উঠেছেন। আগামী ১৯ এপ্রিল শুক্রবার বৌ ভাত সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here