
প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার এডভোকেট আবদুল হামিদ অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল নির্বাচন কমিশন তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২০তম প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন। এর আগে তিনি স্পিকার ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন। এরপরই শূন্য হবে স্পিকারের পদ।