ইউরো সংবাদ, ডেস্ক রিপোর্টঃ ফ্রান্সের সংসদ গে বিবাহ এবং তাদের পারিবারিক স্বীকৃতির উপর আনিত একটি বিলকে বৈধতা প্রদান করেছে। গত একমাসের তুমুল বিতর্ক ও ডেমোনেস্ট্রেশনের পর মঙ্গল বার ²৩ এপ্রিল বিলটি অবশেষে ফ্রান্স সংসদে ভোটাভুটির মধ্য দিয়ে পাস হয়।
এই বিলটি পাস হওয়ার মধ্য দিয়ে ফ্রান্স বিশ্বের চতুর্দশ দেশ হিসাবে সমকামী দম্পতিদের বিয়ের এবং দত্বক নেয়ার অনুমতি দিল।