
ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়।
নিম্নমানের মজুরি ও নিম্নমানের কর্মক্ষেত্র এর বিরুদ্ধে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় ১০,০০০ শ্রমিক বিক্ষোভ মিছিল করে এবং গত সপ্তাহে ৪০০ এরও অধিক গার্মেন্ট ফ্যাক্টরী শ্রমিক মৃত্যুর তীব্র প্রতিবাদ জানায়।অন্যদিকে তুর্কীর ইস্তাম্ভুলে পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। গ্রীসের বড় দুটি শ্রমিক ইউনিয়ন ২৪ ঘন্টার সাধারণ হরতাল ডেকেছেন।স্পেইনে ৮০ টি রেলি দেশের বিভিন্ন জায়গায বের করা হয় এতে বেকারত্ব এর প্রতিবাদে বিক্ষোভ করা হয়। দেশটিতে বেকারত্ব প্রায় ২৭%। এদিকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রায় ৫৫,০০০ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। পুলিশ জানায় এটা বছরের সেরা মে রেলি।সেনেগালের রাজধানী ঢাকারে স্টেডিয়ামে দেশের বড় শ্রমিক সংঘ মে দিবস সম্মেলনে অংশনেয়। এটা হচ্ছে দেশটির ইতিহাসে প্রথম শ্রমিক বিক্ষোভ।