
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ফ্রান্স সমর্থক ফোরামের পক্ষ থেকে “দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে সামনে রেখে “মহান মে দিবস সফল হোক”, “বাংলাদেশের শ্রমিক নির্যাতন রুখে দাড়াঁও”, “সাভার, আশুলিয়া ও তাজরিন শ্রমিক হত্যার সাথে জড়িতদের বিচার চাই” এবং “সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ধ্বংস হোক” ব্যানার নিয়ে উক্ত মহা সমাবেশে সতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে। সমাবেশে বাসদ নেতৃত্ববিন্দ বাংলাদেশে শ্রমিকদের চলমান সংকট সহ সাভারের রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসে শত শত শ্রমিকদের হত্যাকান্ডের তিব্র প্রতিবাদ জানান। সমাবেশে বাসদ নেতৃবিন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ কর্মী খন্দকার মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন হাওলাদার এবং মোঃ রেজাউল কবির এছাড়াও বাসদ সমর্থক আবদুস সালাম, মেহেদি হাসান এবং আবদুল আজিজ। সমাবেশ শেষে বাসদ ফ্রান্স সমর্থক ফোরামের পক্ষ থেকে র্যালির আয়োজন করা হয়।
অন্যদিকে উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ ফ্রান্স সংসদ কর্মীরাও এই আয়োজনে অংশগ্রহন করেন এবং উক্ত আয়োজন পরিচালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ ফ্রান্স সংসদ এর সভাপতি কিরনময় মন্ডল।