
সুইস সংবাদ সংস্থা জানায়, জেনেভা কোর্ট অভিযুক্ত আইনজীবিকে অতিরিক্ত এক সপ্তাহ ও ব্যবসায়ীকে অতিরিক্ত এক মাসের জন্য আটক করার নির্দেশ দিয়েছে।
অভিশংসক মার্কো রসিয়ে, জেনেভা আদালতের কাছে নাম না জানা সন্দেহভাজন ঐ দুই ব্যাক্তির যথাক্রমে আরও তিন মাস এবং এক মাসের জন্য আটকাদেশ প্রার্থনা করেন।
এই দুজন বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ফ্রান্সে আটক করা ৩৩ জনের মধ্যে দুজন যারা ব্রাসেলস এয়ারপোর্টে ১৮ ফেব্রুয়ারী একটি অভিযানে ১২০ বাক্স হীরে সমেত ধরা পড়ে।
তারা জেনেভা বেসমেন্টের সাথে যুক্ত যেখানে থেকে পুলিশ প্রচুর হীরে এবং ১০০,০০০ সুইস ফ্রাংক (৮০,০০০ ইউরো, ১০৫,০০০ মার্কিন ডলার) নগদ উদ্ধার করে।