Home Community UK ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

80
0

কমিউনিটি সংবাদ: দেশের এক ইঞ্চি মাটিও সাম্প্রদায়িকতার ঘাঁটি হতে দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ: সভাপতি জালাল উদ্দিন।

বাংলাদেশে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা তৈরী এবং বিরোধী দল বিএনপিকে তাতে উসকে দেয়ার অভিযোগ এনে ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব উস্তার আলীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাহবুবুর রহমান খোকনের সঞ্চালনে ওয়েস্ট লন্ডনের স্থানীয় এক রেষ্টুরেন্টে আয়োজিত এই অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক শারব আলী।

এসময় আরো বক্তব্য রাখেন – ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান, আহবায়ক কমিটির সদস্য তারাউল ইসলাম, শহীদুর রহমান, নজরুল ইসলাম অকিব, রুহুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, হারুনূর রশীদ, আব্দুল কাইয়ুম প্রমুখ।

উপস্থিত বক্তরা এ সময়  যুদ্ধারাধীদের বিচার প্রক্রিয়াকে স্থবির করতেই হেফজতের আড়ালে জামাত ব্যর্থ চেষ্টা করছে বলে অভিযোগ করেন। এছাড়া অনতি বিলম্বে জামাতে ইসলামীর রাজনীতি বন্ধেরও দাবী জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here