কমিউনিটি সংবাদ: ব্রিটিশ এমপি শাবানা মাহমুদের সাথে বার্মিংহাম যুবদলের সভাপতি
গুলজার আহমদ ফায়সাল সাক্ষাত করেছেন।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূণর্বহাল ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমান সম্পর্কে বর্তমান সরকারের মন্ত্রীদের অপপ্রচার ও গ্রেফতারী পরোয়ানা
জারি ও বর্তমান আওয়ামী শাসনাধীনে বাংলাদেশে শেয়ারবাজার লুটের মাধ্যমে দূর্নীতির,
রাজনৈতিক সহিংসতায় বিশ্বজিত সহ হাজারো মানুষকে হত্যা, ক্রসফায়ার ও হেফাজতের নেতা কর্মীদের বিনাবিচারে হত্যা,
গুম, বিরোধী নেতা-কর্মীদের উপর হামলা-মামলা। সরকারের মদদে সিলেট বিভাগের জনপ্রিয় নেতা এম ইলিয়াছ আলীকে
গুম করা হয়েছে যা আজ অবদি পর্যন্ত এর কোন হদিস পাওয়া যায়নি।
ব্রিটিশ এমপি শাবানা মাহমুদের সাথে সাক্ষাতে বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমদ ফায়সাল এই কথা গুলো তুলে ধরেন।
এই সময় সাথে ছিলেন ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আঙ্গুর মিয়া, আস্তন ওয়ার্ড কাউন্সিলার
জিয়াউল ইসলাম, নাগিনা কাউসার। ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন এম.ইলিয়াস আলী গুম সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি বলেন আমি এ ব্যপারে পার্লামেন্টে আবার কথা বলব।