
যুবরাজ ফাহাদ-আল-সউদ, ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত পুরো ডিজনিল্যান্ড ভাড়া করেন এবং তার ৬০ কিংবা তার বেশি অতিথিদের নিয়ে সেখানে সময় যাপন করেন। সেই উৎসবে অনেক রকমারি আয়োজন করা হয়েছিল যার মধ্যে একটি হচ্ছে ডিজনি চরিত্রগুলোর উপস্থিতি।
কোম্পানিটি আরও জানায়, যুবরাজের বিশেষ নিরাপত্তার আয়োজন করা হয় কেননা তিনি এই বিনোদন পার্কটির একজন অন্যতম শীর্ষ গ্রাহকদের একজন।
থিম পার্কটি গত বছর ১৬ মিলিয়ন দর্শককে আকৃষ্ট করে কিন্তু এটি তার প্রতিষ্ঠার ২০ বছরে ইউরো ডিজনি কোন লাভ করতে পারেনি। মার্চ পর্যন্ত ছয় মাসে, গ্রুপটির গড় ক্ষতি হয়েছে ৮৯.১ মিলিয়ন ইউরো।