
এছাড়াও আয় বহির্ভূত সম্পত্তি থাকলে তদন্ত করতে পারে দুদক। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধ নিজের মুখে স্বীকার করে নেয়ায় আশরাফুলকে পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ করতে পারে বিসিবি। এমনকি বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনেও প্রতারণার অভিযোগে বিভিন্ন মেয়াদে জেল হতে পারে আশরাফুলের। এই ঘটনায় তদন্ত করতে পারে দুদকও। তবে ক্রিকেটাররা যেহেতু বয়সে নবীন। তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে যদি কেউ চাপে ফেলে এই অপরাধ ঘটায়, প্রচলিত আইনে সমান শাস্তি পাবে তারাও।
ক্রিকেটাররা এদেশের গর্ব। তাই কারা আসলে দোষী তাদের সাব্যস্ত করতে পুর্ণাঙ্গ তদন্ত করতে হবে বিসিবিকে।