
তাদের এ সমাবেশে, ব্যানারগুলোতে লেখা ছিল, “বাবারা সমান অভিভাবকত্বের দাবীতে আজ সমবেত”, “বাবা ছাড়া কখনো নয়” , “ ন্যায়, একজন মাতা= একজন পিতা”, “ ৫০% মাতা+৫০% পিতা=১০০% সুখী সন্তান।” ইত্যাদি। অনেকে তাদের সন্তানদের সাথে তাদের ছবিতে উল্লেখ করেন, পিতা সন্তানের অধিকার থেকে বঞ্চিত।
আজকের এই সমাবেশের আয়োজক ছিল, La Grue jaune’। এটি প্রতিষ্ঠিত হয় এ বছরের শুরুর দিকে এবং এর উদ্যোক্তা হলেন ফেব্রুয়ারী মাসে বিবাহ বিচ্ছেদ হওয়া একজন পিতা, যিনি তার সন্তানের জন্য লড়াই করে যাচ্ছিলেন।
ফ্রান্সের বিচার বিভাগ অনুসারে, ১০টি বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ৭টিতেই সন্তানের অভিভাবকত্ব পান মা।
সাম্প্রতিক বছরগুলোতে, অনেকক্ষেত্রে পিতাকে প্রাধান্য দিতে দেখা গেছে।