
গতকাল সোমবার বন্যার পানি কিছুটা কমেছে। এর পরও এইবে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। তাই ওই শহর ও দেশটির দূর উত্তরাঞ্চলে উচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
বন্যার কারণে এইবে নদীর পানি এখন স্বাভাবিক উচ্চতার পাঁচ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি প্রবেশ করায় পূর্ব জার্মানির সাক্সোনি-আনহল্ট রাজ্যের রাজধানী মাগডেবার্গের ২৩ হাজার মানুষকে অন্যত্র যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওই রাজ্যের ৩৬ হাজার মানুষকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। মাগডেবার্গের দক্ষিণে অবস্থিত আকেন অঞ্চল থেকে প্রায় আট হাজার মানুষকে বাসে করে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানী বার্লিনের কাছে ব্রেনডেনবার্গ রাজ্যের বেশ কিছু বন্যাকবলিত লোককে সরিয়ে নেওয়া হয়।
এদিকে হাঙ্গেরিতে দানিউব নদীর পানির উচ্চতা গত রোববার অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।