
একটি পার্কের উন্নয়ন পরিকল্পনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কথিত দমন অভিযানের পর প্রধানমন্ত্রী এরদোগানের পদত্যাগ দাবি ওঠে। বিক্ষোভকারীরা ১২ দিন ধরে এই স্কয়ারে অবস্থান নেয়। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের একটি ছোট দল রাতভর পুলিশের সাথে সংঘর্ষ অব্যাহত রাখে।