
সম্মেলনস্থলে শত শত পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। রিজেন্ট স্ট্রিটের কাছে বিক স্ট্রিটে এক সাবেক পুলিশ স্টেশন ভবনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে অনেককে গ্রেফতার করা হয়।
বিশ্বের কয়েকটি সবচেয়ে বড় কোম্পানির সদর দফতরকে লক্ষ্য করে বিক্ষোভ করতে থাকে স্টপ জি-এইট নামে একটি সংগঠনের শতাধিক সদস্য। তারা ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি, মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড করপোরেশন ও মার্কিনভিত্তিক সিটি ব্যাংকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এক বিক্ষোভকারী বলতে থাকে, জি-এইট নিছক ধনাঢ্যদের ও মানসিক বিকারগ্রস্তদের জোট। তাদের উদ্দেশ্য শুধু নিজেদের আরো সম্পদ বানানো এবং নিজেরা আরো ধনী হওয়ার জন্য বিশ্বকে বিভক্ত করা। জি-এইট হওয়া উচিত সব যুদ্ধ অবসানের জন্য। তারা শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে না কেন?
জি-এইট সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার অগ্রাধিকার হিসেবে তুলে ধরতে চান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানো, করনীতি পালনকে নিশ্চিত করা এবং আরো যৌথ স্বচ্ছতা। এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ বিশ্ব নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা যায়।