
রাশিয়ান জাতীয়তা গ্রহণ, এবং বেলজিয়ান নাগরিকত্বের জন্য অনুরোধ করার পর, Depardieu সাপ্তাহিক journal du dimanche কে জানান, তিনি মোট সাতটি দেশের পাসপোর্ট পেতে চান।
কিছুটা বিতর্কিত এই অভিনেতা আরও বলেন, “আমি ভালোবাসি এমন অনেক দেশই রয়েছে তবে আমি শুধু সাতটি দেশেরই রাখতে চাই।”
কিন্তু সাতটি পাসপোর্ট, যেকোন ব্যক্তি এমনকি Depardieu- এর মত একজন তারকার জন্যও অনেক।
তিনি বলেন, “এর অর্থ হল, আমাকে আর ভিসার জন্য আবেদন করতে হবে না।” এই তারকা নিজেকে “বিশ্ব নাগরিক” বলেও আখ্যায়িত করেন।