Home Community Italy চার সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ে মিলান বিএনপির আনন্দ সভা

চার সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ে মিলান বিএনপির আনন্দ সভা

90
0

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ইতালীর মিলানে চার সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ের ফলে মিলান  বিএনপির উদ্যোগে মিষ্টি মুখ ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে |

রবিবার বিকাল ৬ টায় স্থানীয় গান্ধী রেস্টুরেন্টে মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় সভায় বক্তৈব্ব রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান আইয়ুব,সাবেক সভাপতি খান রুকন উদ্দিন আহমেদ,সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাংঘটনিক সম্পাদক হারুন উর রশিদ,সহ সভাপতি শাহীন মাহমুদ,আব্দুল মান্নান,হুমায়ুন কবির মিন্টু,সিদ্দিকুর রহমান,আফসার উদ্দিন লন্ডন ইউরো বাংলা পত্রিকার ওমর ফারুক প্রমুখ | আনন্দ সভা উপস্থাপনা করেন যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন |

সভায় বক্তারা চার সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থীদের শুভেচ্ছা জানান | তারা বলেন এই নির্বাচনে প্রমান করেছে বর্তমান সরকার কে সাধারণ জনগণ আর চায় না | আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে অবশ্যই জনগণ বিএনপির পক্ষে রায় দিবে | দীর্ঘ দিনের সাধারণ জনগনের সরকারের প্রতি যে ক্ষোভ ছিল তার বহিঃপ্রকাশ হয়েছে এই সিটি করপোরেশন নির্বাচনে | খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ বিএনপি কেই ক্ষমতায় বসাবে এই নির্বাচন তাই প্রমান করেছে |বর্তমান সরকার যে জনগনের ভোটের অধিকার থেকে ব্যর্থ হয়েছে তা স্পষ্ট বোঝা গেছে এই নির্বাচন থেকে | ধর্ম নিয়ে রাজনীতি,ব্লগার নিয়ে রাজনীতির প্রভাব সাধারণ জনগণ এই নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে বর্তমান সরকারকে |

সভায় উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম স্বপন,দেওয়ান রফিকুল ইসলাম, আবুল কালাম,শাহ আলম,দিপু কাজী,কবির আকন,মুন্সী মতিউর রহমান,আশরাফ আহমেদ,সাহাদাত হোসেন সান,রতন   হক,যুবদল নেতা মামুন আহমেদ,আহাদ খান,সুহেল মিয়া,রকিব শিকদার,মনির মিয়া,মিয়াজান খান,ওয়েস চৌধুরী,কাশেম মিয়া,শানু মিয়া প্রমুখ | এছাড়া মিলান বিএনপির,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ |

আনন্দ সভা শেষে সিটি নির্বাচনে ১৮ দলীয় প্রার্থীদের বিজয়ের উল্লাসে মিলান বিএনপি,স্বেচ্চাসেবক দল,যুবদল সহ সংঘটনের সকল নেতা কর্মীদের মিষ্টি মুখ করানো হয় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here