
কারাদণ্ড প্রাপ্ত ফরাসি মহিলা Pauline Hillier বলেন, “আমরা এই পরিমাণে তিউনিসিয়ানদের মনে আঘাত করব, আশা করিনি।” তিনি আরও বলেন, “এটা আমরা আবার করব, এটা ভাবার প্রশ্নই ওঠেনা।”
এই প্রতিবাদের জার্মান সদস্য Josephine Markmann তার এই কর্মকাণ্ডের জন্য আফসোস করেছেন এবং ক্ষমা চেয়েছেন।
এই প্রতিবাদের জন্য ক্রুদ্ধ বিভিন্ন ইসলামী দলের আইনজীবীগণ একটি নাগরিক দল হিসেবে বিচারে অংশগ্রহণের অনুমতি চেয়েছেন।
একটি ফরাসি প্রতিরক্ষা আইনজীবী Patrick Klugman বলেন, “ইসলামী সমিতিগুলো শুধুমাত্র কৌশল ব্যবহার করছে যেন কখনও এই সমস্যাগুলির সমাধান না করা যায়।”
তারা ফাইলের ব্যাপারে পরামর্শ করতে পারার জন্য আপিল বিচার বিলম্বিত করার অনুমতি চেয়েছেন কিন্তু বিচারক তাদের অনুরোধ মানতে অস্বীকার করেন।
আশা করা হচ্ছে বুধবার দিন শেষে বিচারক একটি রায় দেবেন।