Home 1stpage উইম্বলডনের নতুন রাণী ফ্রান্সের মারিয়ন বার্তোলি।

উইম্বলডনের নতুন রাণী ফ্রান্সের মারিয়ন বার্তোলি।

85
0
ইউরো সংবাদ: জার্মানির সাবিনা লিসিস্কিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানী হলেন ফ্রান্সের মারিয়ন বার্তোলি।
শনিবার উইম্বলডনের নারী এককের ফাইনালে লিসিস্কিকে ৬-১,৬-৪ গেমে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শিরোপা জিতলেন তিনি।
২৩তম বাছাই লিসিস্কি এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন।
তবে পঞ্চদশ বাছাই বার্তোলি ছয় বছর আগে উইম্বলডনেরই ফাইনালে উঠেছিলেন। কিন্তু শিরোপা জেতার স্বাদ পাননি তিনি। ২০০৭ সালের ওই ফাইনালে সরাসরি সেটে হেরে যান ভেনাস উইলিয়ামসের কাছে।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বেলজিয়ামের ফ্লিপকিন্সকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের ফাইনালে পা রাখেন বার্তোলি।
দ্বিতীয় সেমিফাইনালে লিসিস্কি হারান পোল্যান্ডের আগ্নিয়াস্কা রাদওয়ানাস্কারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here