
গত ৮ জুলাই প্যারিসের গান্ধিমহল রেষ্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত ফেনী প্রবাসীদের উদ্যোগে এম এ তাহের এর সভাপতিত্বে রফিকুল ইসলাম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে ফ্রান্সে অবস্থানরত ফেনী প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খন্দকার মোস্তাক আহমদ।
সভাপতির বক্তব্যে প্যারিসের বাংলাদেশী কমিউনিটি ব্যাক্তিত্ব ও রাজনিতীবিদ এম এ তাহের অধ্যাপক জয়নাল আবেদীন (ভি,পি) কে শুভেচ্ছা প্রদান করে বলেন আমরা ফেনী বাসীরা শুধু নয় প্যারিসের বাংলাদেশী কমিউনিটি অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যেকটি সামাজিক কর্মকান্ডে একত্রে কাজ করে যাচ্ছে যা ইউরোপের বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত বিরল।