
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ঘটার সময় স্থানটিকে একটি যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া একজন ব্যাক্তি জানান, তিনি উলটে যাওয়া রেলের কামরা থেকে উদ্ধার পাবার জন্য একটি মস্তকবিহীন শরীরের ওপর দিয়ে হেটে এসেছেন।
ধ্বংসাবশেষে আটকে থাকতে পারে এমন যাত্রীদের রাতের মধ্যে উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা রাতে তাদের উদ্ধার কার্যক্রম চালান।
প্রধানমন্ত্রী Jean-Marc Ayrault শুক্রবার ঘটনাস্থল থেকে জানান, “বর্তমানে ছয় জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে যাদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।”
তিনি আরও জানান, সকল স্থানীয় হাসপাতালে আহতদের চিকিত্সা চলছে।