
ইউরোপ ওয়ান রেডিও স্টেশনের প্রতিনিধি Didier François এবং ফ্রিল্যান্স ফটোগ্রাফার Edouard Elias জুন মাসের প্রথম দিকে সিরিয়ার এলেপ্পতে সশস্ত্র বাহিনীর দ্বারা অপহৃত হন।
রোববার ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী, Jean-Yves Le Drian জানান, অপহৃত সাংবাদিক দুজন এখনও জীবিত এবং তিনি আরও বলেন, “ তাদের মুক্তির জন্য দেয়া শর্তগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের যথা সম্ভব চেষ্টা চলছে।”
তিনি বলেন, “আমি অন্যান্য ফরাসি বন্দীদের কথাও চিন্তা করছি কিন্তু সবার স্বার্থে, বিশেষ করে এই দুজনের [সিরিয়া সাংবাদিক] কথা, এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারছি না।”
গত সপ্তাহে, সাংবাদিক ও সমর্থকদের একটি দল দুই সাংবাদিকদ্বয়ের মুক্তির জন্য একটি পাবলিক ক্যাম্পেইনের আহ্বান জানায়।