
রানার্স আপ ও বিজয়ী দলের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্যে কাজী এনায়েত উল্লাহ বলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব প্যারিসে আগামীতে আরও বড় করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করতেছে যা কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের ।বর্তমান আধুনিক পৃথিবীতে খেলাধুলাই মানুষকে সবচেয়ে বেশী আনন্দ যোগায়।খেলাধুলা এমন একটি মাধ্যম যার মাধ্যমে কমিউনিটিতে আন্তরিকতা বৃদ্ধি করা সম্ভব।বাংলাদেশ ইয়ুথ ক্লাব শীঘ্রই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।ফুটবল-ক্রিকেট এর মত খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে সুস্ত বিনোধন উপহার দিতে পারবো সেজন্য সবার সহায়তা প্রয়োজন।অনুষ্টানে উভয় টিম এর পক্ষ্য থেকে ফুল উপহার দিয়ে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের প্রধান পৃর্ষ্টপোষক কাজী এনায়েত উল্লাহকে শুভেচ্ছা জানানো হয়।