বাংলাদেশ সময় সোমবার রাত ২টার দিকে এখবর জানিয়েছে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি।)
প্রিন্স উইলিয়াম-কেট দম্পতির প্রথম এই সন্তান বৃটিশ রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।
সোমবার বাংলাদেশ সময় দুপুর নাগাদ প্রসব বেদনা নিয়ে লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে ভর্তি হন কেট।
রাজশিশুর আগমন উপলক্ষে অনেক আগে থেকেই বিশ্বের গণমাধ্যমকর্মীরা সেইন্ট মেরি হাসপাতালের সামনে ক্যাম্প করে অবস্থান নেন।
কবে বৃটিশ রাজ পরিবারে নতুন অতিথি আসছে তা না বলা হলেও জুলাইয়ের মাঝামাঝি সময় সম্ভব্য তারিখ ধরে নেয়া হয়েছিল।
২০১১ সালের এপ্রিলে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে উইলিয়াম-কেটের বিয়ে হয়।




