
এই ঘটনায় রেলের ৪টি বগি উলটে যায় ও চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে থাকে। সেখান থেকে অনেকগুলো লাশ উদ্ধার করা হয়।
ট্রেনটি রাত ৮টা ৪২ মিনিটে এই দুর্ঘটনার শিকার হয় এবং ঐ সময় ট্রেনের যাত্রী সংখ্যা ছিল ২১৮ জন।
উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে ৬৫টি মৃতদেহ উদ্ধার করে এবং আরও ৪ জন হাসপাতালে মারা যায় বলে জানান গেলিশিয়া হাইকোর্টের একজন মুখপাত্র।
তিনি আরও জানান, সবগুলো ট্রেনের বগিতে এখনো অনুসন্ধান শেষ হয়নি।
এই দুর্ঘটনায়, মোট ১৪৩ জন আহত হয়েছেন।